দিনাজপুরের বিরামপুর রেলস্টেশন থেকে প্রায় ১ থেকে দেড় কিঃ মিঃ দূরে বিরামপুর রেলগেট এলাকায় রেললাইনের উপরে দাঁড়িয়ে থাকা ট্রাকে দ্রুতগামী ট্রেনের ধাক্কায় ট্রাকের চালক আহত হয়েছেন। এঘটনায় ট্রেনের যাত্রীর কোন ক্ষতি বা হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত প্রায় সাড়ে এগারোটার দিকে বিরামপুর রেলগেট এলাকায় রেললাইন ওপরে দাঁড়িয়ে থাকা ট্রাকে দ্রুতগামী ট্রেনের ধাক্কায় ট্রাক চালক এর মাথায় আঘাত লেগে হাসপাতালে ভর্তি হয়েছে। সহকারী চালক হেল্পার ঘটনার বেগতিক দেখে পালিয়ে যায়।
ঘটনা স্থলে প্রত্যক্ষদর্শী মিনহাজুল ইসলাম বলেন, আমার চোখের সামনে ঘটনাটি ঘটেছে। চিলাহাটি থেকে ছেড়ে খুলনাগামী ট্রেনটি আসার সংকেত পাওয়া গেটম্যণ দুই পাশে যাতায়াত বন্ধ করে দেয়। ট্রাক চালককে বার বার চিল্লায়ে বলেছে গ্যাটমেন গাড়িটি সড়িয়ে নিতে। কিন্তু ওই ট্রাকও চালু করতে পারে নাই। তখন তাকে নিরাপদে যাওয়ার কথা বলে। এরমধ্যে সহকারী চালক হেল্পার সড়ে গেলেও চালক অল্পের জন্যে ট্রেন এসে ধাক্কা দিলে চালক ছিটকে পড়ে মাথায় আঘাত পায়। উপস্থিত স্থানীয় জনতা সাথে স্থানীয় হাসপাতালে ভর্তি করায়। তবে তাৎক্ষণিক ভাবে ড্রাইভার ও হেল্পার নাম ঠিকানা পাওয়া যায়নি।
খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ উপস্থিত জনতাকে সরিয়ে বিকল ট্রাকটি অন্যত্র সড়িয়ে নিয়ে যাওয়ায় কিছুক্ষণ পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানা গেছে।
ট্রেনের যাত্রী বলেন, ট্রেনে বসে ছিলাম যখন এই জায়গায় পৌঁছালে ট্রেন খুব ঘন ঘন বাঁশি দেয় জানালা দিয়ে দেখি লাইনে ট্রাক দাঁড়িয়ে আছে। আর অমনি দ্রতগামী ট্রাক ধাক্কা দিলে ট্রাকটি ছিটকে চলে পরবর্তীতে শুনলাম ট্রাক চালক আহত হয়েছে
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.