
আজ শুক্রবার দুপুরের দিকে অসুস্থ হয়ে সিলেট নগরের আখালিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। মন্ত্রীর ঘনিষ্ঠজন জুরেজ আবদুল্লাহ গুলজার জানান, বেলা সোয়া একটার দিকে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।
এর আগে সকালে মন্ত্রী তাঁর নির্বাচনী এলাকা সিলেট-৪ আসনের কোম্পানীগঞ্জ উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কাজে ও কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। জুরেজ আবদুল্লাহ জানান, দুপুর পৌনে ১২টার দিকে তিনি হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। এরপরই তাঁকে দ্রুত সিলেট নগরে নেওয়া হয়। তবে চিকিৎসকদের ভাষ্যমতে, বর্তমানে তিনি আশঙ্কামুক্ত অবস্থায় রয়েছেন এবং হাসপাতালেই চিকিৎসাধীন আছেন।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.