চীনের দালিয়ান থেকে বুলেট ট্রেনে রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
আজ বুধবার (২৪ জুন) চীনের স্থানীয় সময় দুপুর ২টায় ডালিয়ান থেকে উচ্চগতির বুলেট ট্রেনে যাত্রা করে বিকেল ৫টা ৩৫ মিনিটে বেইজিংয়ে পৌঁছান তারা।
এর আগে, স্থানীয় সময় সকাল ১০টায় দালিয়ানে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন দাভোস সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত এই সম্মেলন দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
‘অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়নস’-এর ১৭তম আসরে প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশাপাশি অংশ নেন গিনির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলঝাস বেকতেনভ, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন সেওক, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম ওসর উচরাল এবং মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোইকো স্পাইজিচ।
সম্মেলনে বিশ্বের ৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে রাজনীতি, ব্যবসা, শিক্ষা ও গণমাধ্যম অঙ্গনের ১ হাজার ৭০০-র বেশি প্রতিনিধি অংশ নেন।
গ্রীষ্মকালীন দাভোসে প্রধানমন্ত্রীর এই অংশগ্রহণ বাংলাদেশের জন্য নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পাশাপাশি বিভিন্ন দেশের অভিজ্ঞতা ও কার্যকর উদ্যোগ সম্পর্কে জানার সুযোগ তৈরি করবে বলে মনে করা হচ্ছে।
এর আগে, গত সোমবার, ২২ জুন ২০২৬, প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের দালিয়ানে পৌঁছান।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.