রাজধানীর মিরপুরের শাহী মসজিদ কমপ্লেক্সে সাবেক প্রধানমন্ত্রী- বিএনপি চেয়ারপার্সন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র ❝সুস্থতা ও রোগমুক্তির কামনায়❞
দারুস সালাম থানা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জননেতা এস এ সিদ্দিক সাজু'র উদ্যোগে দিনব্যাপী পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রবিবার ৩০ নভেম্বর রাজধানীর মিরপুরের গাবতলীস্থ শাহী মসজিদ কমপ্লেক্সে এস এ সিদ্দিক সাজু'র উদ্যোগে এ আয়োজন করাহয়। মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের সব নেতাকর্মীদের সুস্বাস্থ্য কামনা করে মোনাজাত পরিচালনা করেন শাহী মসজিদ কমপ্লেক্সের ইমাম।
দোয়া মাহফিলে দারুসসালাম থানা বিএনপির আহবায়ক এস এ সিদ্দিক সাজু বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা শুধু বিএনপি পরিবারের নয়, বরং দেশের কোটি মানুষের প্রত্যাশা। আমরা প্রার্থনা করছি তিনি দ্রুত সুস্থ হয়ে জাতিকে আবার নেতৃত্ব দেওয়ার সুযোগ পান। দোয়া শেষ হওয়ার পর বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করে সবার প্রতি বিশেষ ভাবে দোয়া কারার আহব্বান জানান তিনি। এ সময়ে উপস্থিত নেতারা দেশবাসীর কাছে বেগম জিয়ার সুস্থতার জন্য দোয়া চান। পরে পবিত্র ❝কোরআন খতম ও দোয়া মাহফিল❞ শেষে মুসল্লিদের মাঝে তবারক বিতরন করেন সাজু সমর্থকরা।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.