বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ফোরামের আলোচনা সভায় প্রবেশে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের বাঁধা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও আলোচনা সভার সভাপতি প্রফেসর ড. ফেরদৌস রহমান।
আজ বুধবার ( ৮ এপ্রিল) বিকাল সাড়ে ৪ টার দিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রবেশ করতে চাইলে বাঁধা দেন তিনি ।
এই বিষয়ে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি আবু সাঈদ বলেন, আজ বিকাল সাড়ে ৩ টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ফোরামের আয়োজনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ১০৮ তম সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধ থাকায় এই আলোচনা সভা প্রতিবাদে শিক্ষার্থীদের একাংশ অবস্থান কর্মসূচি পালন করেন।একপর্যায়ে
অবস্থান কর্মসূচি পালনকারী শিক্ষার্থী ও প্রক্টর বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। পরবর্তীতে প্রক্টরের আশ্বাসে শিক্ষার্থীরা চলে যায়।শিক্ষার্থী চলে যাওয়ার পর সংবাদ সংগ্রহের জন্য আমরা বিশ্ববিদ্যালয় কর্মরত কয়েকজন সাংবাদিক সভা কক্ষে প্রবেশের অনুমতি চাইলে তিনি হাতের ইশারায় প্রবেশ করতে নিষেধ করেন এবং চলে যেতে বলেন।"
তিনি আরও বলেন, "প্রক্টর যখন প্রবেশে বাঁধা দিয়েছেন তখন আলোচনা সভা চলমান ছিল এবং উপাচার্যসহ প্রায় সবাই উপস্থিত ছিলেন। "
এই বিষয়ে প্রক্টর ও আলোচনা সভার সভাপতি প্রফেসর ড. ফেরদৌস রহমান বলেন,সাংবাদিকদের বাঁধা দেওয়া হয় নাই। যখন তারা প্রবেশ করতে চেয়েছে তখন প্রোগ্রাম পুরোপুরি শুরু হয়নি।"
উল্লেখ্য যে, আলোচনা সভার চিঠি অনুযায়ী বিকাল সাড়ে ৩ টায় আলোচনা সভা শুরু হয়েছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.