বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরের কারণে টানা পাঁচ দিন ধরে সেন্টমার্টিন–টেকনাফ নৌপথে যাত্রীবাহী ট্রলার চলাচল বন্ধ রয়েছে। এতে দ্বীপবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি সবচেয়ে বেশি দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
গত বৃহস্পতিবার থেকে আজ সোমবার পর্যন্ত টেকনাফ–সেন্টমার্টিন নৌপথে যাত্রীবাহী ট্রলার চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। টেকনাফ উপজেলার গুরুত্বপূর্ণ একটি দ্বীপ সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদ। দ্বীপের খাদ্য দ্রব্য থেকে সব কিছু যাতায়াত হয়ে থাকে টেকনাফ থেকে। ট্রলার চলাচল বন্ধ হয়ে গেলে দ্বীপের খাদ্য সংকট সৃষ্টি হয়ে থাকে।
গত ২জুলাই সকাল থেকে আজ ৬জুলাই দুপুর ৩টা পর্যন্ত সেন্টমার্টিন দ্বীপে সার্ভিস ট্রলার চলাচল বন্ধ রয়েছে। সতর্ক সঙ্কট থাকার কারণে এই নৌ পদে যাত্রী পরিবহনসহ বন্ধ রয়েছে। টিকেট বিক্রেতা ফারুক আহমেদ বলেন, সংকেত কেটে গেলে নৌ চলাচল স্বাভাবিক হবে। উভয় পারে প্রচুর যাত্রী আটকা পড়েছেন।
সেন্ট মার্টিন সার্ভিস ট্রলার মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ বলেন, এই নৌপথে ২৬টি ট্রলার চলাচল করে আছে। দৈনিক রোটেশন সিস্টেমে দুই থেকে তিনটি ট্রলার চলাচল করে।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, বিগত পাঁচ দিন ধরে ট্রলার চলাচল বন্ধ থাকায় স্থানীয় বাসিন্দারা সমস্যায় পড়েছে। প্রতিবছর জুন জুলাই মাসে এরকম পরিস্থিতি সৃষ্টি হয়ে থাকে। যদি অসুস্থ হয়ে পড়েন মৃত্যু ছাড়া আর কোন উপায় থাকে না।
তিনি আরও বলেন, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে কথা হয়েছে। পাশাপাশি শাহপরীর দ্বীপে অবস্থানরত কোস্টগার্ডের একটি বড় ট্রলার সেন্টমার্টিনে এলে সেটিতে করে পরীক্ষার্থীদের টেকনাফে আনার ব্যবস্থা করা যায় কিনা, সে বিষয়েও কোস্টগার্ডের সঙ্গে আলোচনা হয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. অনীক চৌধুরী বলেন, বৈরী আবহাওয়ার কারণে টেকনাফ–সেন্টমার্টিন নৌপথে ট্রলার চলাচল বন্ধ রয়েছে। তবে সেন্টমার্টিন দ্বীপে অবস্থানরত এইচএসসি পরীক্ষার্থীদের বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। পরীক্ষার্থীদের বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.