
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় আদালতে হাজির না হওয়ায় চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। বুধবার (৪ নভেম্বর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রাহমান এই আদেশ দেন। মামলার কার্যক্রম চলাকালে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল, তবে পরীমনি আদালতে অনুপস্থিত থাকায় বাদীপক্ষ তাঁর জামিন বাতিলের আবেদন জানান। যদিও আসামিপক্ষের আইনজীবী সময়ের আবেদন করেছিলেন এবং অভিনেত্রী এলার্জিজনিত অসুস্থতায় ভুগছেন বলে উল্লেখ করেন, কিন্তু আদালত বাদীপক্ষের আবেদন মঞ্জুর করে পরীমনির জামিন বাতিল করেন। সেখানে বলা হয় এলার্জি জনিতরোগে আক্রান্ত থাকায় তিনি আদালতে হাজির হতে পারেননি।
এর আগে, ২০২১ সালের ৬ জুলাই বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা দায়ের করেন।
মামলার অন্য দুই আসামি হলেন পরীমনির কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিম এবং ফাতেমা তুজ জান্নাত বনি। নাসির উদ্দিনের অভিযোগ অনুযায়ী, পরীমনি ও তাঁর সহযোগীরা বিভিন্ন নামীদামি ক্লাবে ঢুকে অ্যালকোহল সেবন করার পর বিল পরিশোধ না করেই চলে আসতেন এবং পরিচিত পুলিশ কর্মকর্তাদের মাধ্যমে মিথ্যা মামলা ও হয়রানির ভয় দেখাতেন। তিনি উল্লেখ করেন, ৯ জুন ২০২১ তারিখে মধ্যরাতের পর আসামিরা বোট ক্লাবে প্রবেশ করেন এবং ক্লাবের ওয়াশরুম ব্যবহার করার পাশাপাশি অ্যালকোহল পান করেন। ২০২১ সালের ৯ জুন রাত ১২টার পর আসামিরা সাভারের বোট ক্লাবে ঢোকেন এবং দ্বিতীয় তলার ওয়াশরুম ব্যবহার করেন।
তদন্তকারী সংস্থা পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) ঢাকা জেলার পরিদর্শক মো. মনির হোসেন মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে পরীমনি ও তাঁর সহযোগী জিমি ওরফে জিমের বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পাওয়া যায়, তবে ফাতেমা তুজ জান্নাত বনির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি। আদালত পিবিআইয়ের প্রতিবেদন আমলে নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে সমন জারি করেন। এর প্রেক্ষিতে, ২০২৪ সালের ২৫ জুন পরীমনি ও জিমি আদালতে হাজির হয়ে জামিন লাভ করেছিলেন। এর আগে গত বছরের ২৬ জানুয়ারি অভিযোগ গঠনের দিনও পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল, পরে তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন পান। এরপর তারা ২৪ সালের ২৫ জুন ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন পান।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.