ভাঙ্গায় সাড়ে ৫ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ। আজ সোমবার ভোর ৫টার দিকে ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের পুখুরিয়া ও ভাঙ্গা পৌরসভার ছিলাধরচর সদরদী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া ওই দুই ব্যক্তি হলেন ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের হাসিব মুন্সী (২২) ও ভাঙ্গা পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের ছিলাধরচর মহল্লার বাসিন্দা আলেয়া বেগম (৬২)।
জানা যায়, ভাঙ্গা থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে মানিকদহ ইউনিয়নের পুখুরিয়া বাসস্ট্যান্ডের কাছে নাজিরপুর রাস্তার মোড় থেকে হাসিব মুন্সী (২২) নামক এক যুবকের কাছ থেকে ৫.১ কেজি গাঁজা উদ্ধার করে।
অন্যদিকে ভাঙ্গা থানা পুলিশের অন্য আরেকটি দল সোমবার ভোরে অভিযান চালিয়ে ভাঙ্গা পৌরসভার ছিলাধরচর সদরদী এলাকা থেকে ৪৫০ গ্রাম গাঁজাসহ আলেয়া বেগম (৬২) নামে এক নারীকে গ্রেফতার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল ইসলাম বলেন, সাড়ে পাঁচ কেজি গাঁজাসহ এক নারীসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ভাঙ্গা থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে সোমবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.