শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্ত এলাকায় ভারত থেকে পাচারকালে ফ্রিজিং গাড়িসহ ২ হাজার ১৫০ কেজি গরুর মাংস জব্দ করেছে ৩৯ বর্ডার গার্ড অব বাংলাদেশের (বজিবি) সদস্যরা। আজ বুধবার ভোরে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পশ্চিম সমশ্চুড়া গ্রামের ভারত সীমান্ত এলাকা থেকে মাংস জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী উপজেলার সীমান্ত এলাকায় ভারত থেকে চোরাই পথে গরুর মাংস পাচার হবে, এমন গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ সেক্টরের ৩৯ বিজিবি’র ঝিনাইগাতী উপজেলার হলদীগ্রাম সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এতে ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল আওয়ালের নেতৃত্বে বিজিবির একটি অভিযানিক দল ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পশ্চিম সমশ্চুড়া সীমান্তের ১১১০ নম্বর মেইন পিলার এলাকায় অভিযান চালায়।
বিজিবি সূত্রটি আরও জানায়, বিজিবির উপস্থিতি টের পেয়ে ফ্রিজিং গাড়িভর্তি প্যাকেটজাত গরুর মাংস ফেলে রেখে চোরাকারবারীরা পালিয়ে যায়। পরে ফ্রিজিং গাড়ি থেকে ২ হাজার ১৫০ কেজি গরুর মাংস জব্দ করা হয়। একইসঙ্গে চোরাইকাজে ব্যবহৃত ফ্রিজিং গাড়ি জব্দ করে বিজিবি।
বিষয়টি নিশ্চিত করে ৩৯ বিজিবি বারোমারী কোম্পানীর আওতাধীন হলদীগ্রাম বিজিবি সীমান্ত ফাঁড়ির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল আওয়াল বলেন, জব্দ হওয়া গরুর মাংস নিলামে বিক্রির প্রস্তুতি চলছে। একইসঙ্গে পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.