বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোতে পৌঁছেছে। এ নিয়ে চলতি বছরে ষষ্ঠ দফায় মোট ৩৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি হলো ভারত থেকে।
শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় ডিপোতে পৌঁছায় এসব জ্বালানি তেল। এর আগে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল পাম্পিং কার্যক্রম শুরু হয়।
পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর অপারেশন ম্যানেজার রবিউল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, চলতি মাসে পাইপলাইনের মাধ্যমে মোট প্রায় ৪০ হাজার মেট্রিক টন ডিজেল আসার কথা রয়েছে। এর মধ্যে এটি দ্বিতীয় চালান।
এর আগে ১১ এপ্রিল ৮ হাজার মেট্রিক টন ডিজেল ডিপোতে পৌঁছেছিল।
তিনি আরও জানান, এর আগে ২৮ মার্চ ৫ হাজার মেট্রিক টন এবং ৩১ মার্চ ৭ হাজার মেট্রিক টন ডিজেল একই পাইপলাইনের মাধ্যমে দেশে আসে।
পার্বতীপুর ডিপোতে সংরক্ষণের পর এসব ডিজেল রংপুর বিভাগের আটটি জেলাসহ উত্তরাঞ্চলের ১৬টি জেলায় সরবরাহ করা হবে।
সংশ্লিষ্টরা বলছেন, এই পাইপলাইন চালুর ফলে জ্বালানি পরিবহনে সময় ও ব্যয় উল্লেখযোগ্যভাবে কমেছে। একই সঙ্গে সরবরাহ ব্যবস্থাও হয়েছে আরও সহজ, নিরাপদ ও নিরবচ্ছিন্ন।
এদিকে গ্রাহকরা ডিজেলের পাশাপাশি পেট্রোল ও অকটেন সরবরাহও পাইপলাইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.