সদ্য শপথ নেওয়া ব্রিটিশ প্রধানমন্ত্রী রিশি সুনাক বলেছেন, সাবেক প্রধানমন্ত্রীরা যে ভুল করেছিলেন তিনি সেগুলো সংশোধন করবেন এবং এর জন্যই তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার নতুন প্রধানমন্ত্রী হিসেবে রাজা চার্লস তৃতীয়ের কাছ থেকে নিয়োগ পাওয়ার পর ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে ফিরে তিনি সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
সুনাক বলেছেন, ‘ভুলগুলো সংশোধন করার জন্য আমি আমার দলের নেতা এবং আপনাদের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছি এবং সেই কাজটি অবিলম্বে শুরু হবে। আমি এই সরকারের মূল এজেন্ডা হিসেবে অর্থনৈতিক স্থিতিশীলতা ও আস্থা বজায়ের বিষয়টি রাখব। এর মানে হচ্ছে, আগামী কঠিন সিদ্ধান্ত আসবে।’
জনসন সরকারের সময় অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের উল্লেখ করে তিনি বলেছেন,‘আপনারা আমাকে কোভিডের সময় দেখেছেন, স্বল্পকালীন বিরতিসহ মানুষ ও ব্যবসার সুরক্ষার জন্য আমি যতদূর পেরেছি করেছি। সবসময় সীমাবদ্ধতা থাকে, এখন আগের চেয়ে অনেক বেশি। কিন্তু আমি আপনাদের এই প্রতিশ্রুতি দিচ্ছি যে, আজ আমরা যে চ্যালেঞ্জগুলির মুখোমুখি হচ্ছি আমি সেগুলো মোকাবিলা করব।’
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.