
কালের পরিক্রমায় খুলনার ভৈরব নদের ভাঙন ও গতিপথ পরিবর্তনের ফলে বড় বাজারের ঐতিহ্যবাহী লোহাপট্টি আজ চরম অস্তিত্ব সংকটে পড়েছে। এক সময় নদের কিনারে গড়ে ওঠা এই বাজারটি এখন সরাসরি নদের ওপর ঝুলে রয়েছে। লোহাপট্টির মফজেল অ্যান্ড ব্রাদার্সে কর্মরত সত্তোরোর্ধ্ব ভবেশ চন্দ্র শিকদার জানান, প্রায় ৫০ বছর আগে জীবিকার সন্ধানে তিনি এখানে এসেছিলেন। সে সময় নদটি বাজারের চেয়ে অনেক দূরে ছিল, কিন্তু সময়ের স্রোতে নদ ভেঙে এখন লোহাপট্টির একেবারে কাছে চলে এসেছে। লোহাপট্টির মফজেল অ্যান্ড ব্রাদার্সে কাজ করা সত্তরোর্ধ্ব প্রবীণ কর্মচারী ভবেশ চন্দ্র শিকদার জানান, ৫০ বছরের বেশি আগে তিনি বড় বাজারে কাজের সন্ধানে এসেছিলেন।
সরেজমিনে দেখা যায়, লোহাপট্টির নদের দিকের দোকানগুলোর নিচে কোনো মাটি অবশিষ্ট নেই। ভাঙনের তীব্রতায় ব্যবসায়ীরা বাঁশ ও কাঠের পিলারের ওপর ভর দিয়ে অস্থায়ী দোকান টিকিয়ে রেখেছেন। নদের এমন আগ্রাসী রূপ ব্যবসায়ীদের দৈনন্দিন কর্মজীবনকে বিপর্যস্ত করে তুলেছে।
এই এলাকা ও বাজার সংরক্ষণের বিষয়ে খুলনা সিটি করপোরেশনের চিফ ইঞ্জিনিয়ার মশিহুজ্জামান খান জানান, কয়েক বছর আগে জার্মান ব্যাংক কে এফ ডব্লিউ-এর সহায়তায় ক্লাইমেট ফান্ডের আওতায় ভৈরব নদের তীরে কংক্রিটের বাঁধ, হাঁটার পথ ও ঘাট তৈরির পরিকল্পনা ছিল। তবে প্রকল্পের আওতায় বাজারের বেশ কিছু প্রতিষ্ঠান স্থানান্তর ও পুনর্বাসনের প্রয়োজন ছিল। স্থানীয় ব্যবসায়ীদের স্থানান্তরে অনীহা এবং সিটি করপোরেশনের পর্যাপ্ত পুনর্বাসন সক্ষমতা না থাকায় সম্ভাব্যতা যাচাইয়ের পর প্রকল্পটি আর আলোর মুখ দেখেনি।
লোহাপট্টিসহ বড় বাজারের অর্ধশতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান রক্ষায় কোনো কার্যকর উদ্যোগ আছে কি না জানতে চাইলে খুলনা সিটি করপোরেশনের চিফ প্ল্যানিং অফিসার আবির উল জব্বার জানান, বড় বাজারের জমির মালিকানা নিয়ে বিভিন্ন সরকারি সংস্থার মধ্যে মতপার্থক্য ও বিরোধ রয়েছে। এই জটিলতার কারণে কোনো সংস্থাই সংরক্ষণের বিষয়ে উদ্যোগ নিতে পারছে না। এদিকে, বাজারের অস্তিত্ব টিকিয়ে রাখতে সরকারের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.