
চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সরকারি নিবন্ধনকৃত সংগঠন নিশ্চিন্তপুর বন্ধুমহল ক্লাব কর্তৃক আয়োজিত মা/ দকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অত্যন্ত আনন্দপুর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল এই স্লোগানে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় ও নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজ মাঠে মা/ দকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
১৬ মে শুক্রবার বিকাল ৪ টায় জমকালো আয়োজন, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
এতে অংশগ্রহণ করেন মতলব উত্তর দক্ষিণের অফিসার ইনচার্জ ও সরকারি কর্মকর্তাদের নিয়ে সেনালী অতীত মতলব বনাম ভোরের সাথী গৌরিপুর । খেলায় ০৩-০১ গোলে জয় লাভ করেন ভোরের সাথী গৌরিপুর।
নিশ্চিন্তপুর বন্ধুমহল ক্লাবের সভাপতি মোঃ জহির রায়হানের সভাপতিত্বে, খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব সার্কেলের সরকারী পুলিশ সুপার মোঃ খায়রুল কবীর।
উক্ত ম্যাচটির সার্বিক সহযোগিতায় ছিলেন সার্বিক সহযোগিতায় ছিলেন দুর্গাপুর ইউনিয়নের গর্ব আমেরিকা প্রবাসী, বিশিষ্ট রাজনীতিবিদ ব্যবসায়ী ও সমাজসেবক মনসুর আলম ইমন এবং ইতালি প্রবাসী ও মতলব সরকারি ডিগ্রি কলেজের সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কামরুল হাসান রাসেল সরকার।
পরিচালনা দায়িত্বে ছিলেন নিশ্চিন্তপুর বন্ধুমহল ক্লাব এর প্রতিষ্ঠাতা নাজমুল হাসান রোকন, সাধারণ সম্পাদক আল আমিন মিয়াজি, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আল মামুন মুন্সি।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.