নেত্রকোনার মদনে ট্রাকের চাপায় রকি মিয়া (১৮) নামের একজন শ্রমিক মারা গেছে। মঙ্গলবার রাত আনুমানিক ১ টার দিকে মদন-খালিয়াজুরি সড়কের সরকারি কলেজ মোড়ের পাশে এ ঘটনা ঘটেছে। নিহত রকি মিয়া নেত্রকোনার আটপাড়া উপজেলার বাউশা গ্রামের সোনা মিয়ার ছেলে।
এ ঘটনায় ট্রাকসহ বিজয় নামের এক ব্যাক্তি থানায় আটক রয়েছে। আটককৃত ব্যাক্তি ওই ট্রাক চালকের সহকারি বলে জানা গেছে।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, রকি মিয়া মদন বাজারের রফিক ডেকোরেশনের দোকানে কাজ করে। মঙ্গলবার রাতে কাজ শেষে কুলিয়াটি থেকে দোকানের দিকে যাচ্ছিল রকি মিয়া। এ সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। এ সময় স্থানীয় লোকজন ট্রাকসহ তিনজনকে আটক করে আহত রকি মিয়াকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক রকিকে মৃত ঘোষনা করেন। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আটক হওয়া দুই ব্যাক্তি পালিয়ে যায়। পুলিশ মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনার আধুনিক সদর হাসপাতালে পাঠায়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
মদন থানার এসআই গোপাল চন্দ্র ঘোষ জানান,‘মরদেহের সুরতহার রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা পাঠানো হয়েছে। ট্রাকসহ থানায় এক ব্যাক্তি আটক রয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.