শাহআলী থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক বিশাল শেখ উজ্জ্বলকে মব সৃষ্টি করে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে অবৈধ মাদক ব্যবসায়ী ও বিদ্যুৎ চুরি করার মাধ্যমে অবৈধ রিকশ গ্যারেজ চালানো ব্যক্তিদের বিরুদ্ধে। গত সোমবার ৯'ই মার্চ রাতে ইউসি ব্লক জল্লাদখাঁনা মাঠে এ ঘটনা ঘটে।
ঘটনা সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ী ও বিদ্যুৎ চুরি করে গ্যারেজ পরিচানা কারির বিরুদ্ধে এলাকায় প্রতিবাদ করায় সংঘবদ্ধ চক্রের হাতে বিশাল শেখ উজ্জ্বল এই মবের শিকার হন। এ বিষয়ে বুধবার ১১ই মার্চ পূর্ব ঘোষণা অনুযায়ী শাহ আলী থানার সামনে বিক্ষোভ করে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিল থেকে ইউসি ব্লক জল্লাদখাঁনা মাঠের মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ ও তাদেরকে অবিলম্বে গ্রেফতারের দাবী জানানো হয়। পাশাপাশি অবৈধ চুরির মাধ্যমে রিকশ গ্যারেজ বন্ধের দাবি তুলে বিক্ষোভকারীরা। পরে বিক্ষোভ মিছিলটি শালী থানায় কিছুক্ষণ অপেক্ষা করে সড়কের বিভিন্ন পথ প্রদক্ষিণ করে জি - মাঠের সামনে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
লাঞ্ছিতোর ঘটনায় বিশাল শেখ উজ্জ্বল ৬ জনেকে বিবাদী করে ১। কামাল হোসেন, ২। জামাল হোসেন, ৩। মোঃ মাসুদ, ৪। শুকুর আলী, ৫। জামালা বাবুচ্চি, ৬। বিজয়, সহ অজ্ঞাতনামা আরও ৮-১০ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন শাহ আলী থানায়।
ভুক্তভোগী উজ্জ্বল জানান, বাসায় যাওয়ার পথে তার গাড়ির সামনে দাড়িয়ে গতিরোধ করে এলাকার কিছু চিহ্নিত মাদক কারবারিরা। এসময় উজ্জ্বলকে চাঁদাবাজ আখ্যা দিয়ে মা'রধর করেন এবং একটি ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। এমনকি সেচ্ছাসেবকদলের ওই নেতার নামে উল্টো একটি অভিযোগও করেন কামাল নামের একব্যক্তি। এসময় সেচ্ছাসেবক দলের নেতা হতভম্ব হয়ে চিৎকার করে বলতে থাকেন আমি চাঁদা চেয়েছি তার প্রমান আপনাদের কাছে অবশ্যই আছে আপনারা প্রমান করুন !
এমন সময় কয়েকজন তার কলার চেপে ধরে কিল-ঘুষি মারতে থাকে আশপাশের লোকজন এগিয়ে আসলে তাকে ছেড়ে দেয় এবং পরে তার বিরুদ্ধে অভিযোগ করেন। ঘটনাটি ঘটেছে ডিএমপি শাহআলী থানা থেকে একটু দুরে নিউসি ব্লক জল্লাদখাঁনা রোডে, এহেন কর্মকাণ্ড দেখে এলাকার বাসিন্দারা ভয়ে এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানা যায়। তিনি বলেন, শাহআলী থানা স্বেচ্ছাসেবক দলের সাথে গত ১৭ বছরে আন্দোলনে সক্রিয় ভুমিকা রেখেছি বিভিন্ন সময় কারা বরন সহ নির্যাতিত হোয়েছি।
শেখ উজ্জলের সমর্থকরা বলেন, উজ্জ্বল ভাইয়ের সাথে ঘটে যাওয়া ঘটনা ন্যাক্কারজনক। শেখ উজ্জ্বল রাস্তা দিয়ে যাওয়ার সময় কিছু সন্ত্রাসীরা তার গতিপথ রোধ করে মব সৃষ্টির মাধ্যমে হেনস্তা করে। আমরা শাহ আলী থানা স্বেচ্ছাসেবক দল এর পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এই সকল মব সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.