ময়মনসিংহে বিভিন্ন ক্যাটাগরিতে ভালুকা মডেল থানার শ্রেষ্ঠত্ব। সোমবার (২২ এপ্রিল) ময়মনসিংহ পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা কল্যাণ সভায় শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করেন।
গুরুত্বপূর্ণ মামলার মূল রহস্য উদঘাটন, চোরাই মালামাল উদ্ধার, মাদক উদ্ধার, থানা এলাকার আইন-শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাসহ সেবামূলক কার্যক্রম বিষয়ে অবদান রাখায় এ সম্মাননা প্রদান করা হয়।
এসময় জেলার শ্রেষ্ঠ সার্কেল গফরগাঁও সার্কেল আফরোজা খাতুন, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ভালুকা মডেল থানার ওসি শাহ মোঃ কামাল আকন্দ, মামলা তদন্তে ভালুকা মডেল থানার এস.আই নজরুল ইসলাম, এস.আই মো: আবুল কালাম আজাদ, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তালিমকারী ভালুকা মডেল থানার এএসআই পাইলট ভৌমিক পুরষ্কার পেয়েছেন।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শাহ্ কামাল আকন্দ বলেন, পুরস্কার সবসময় দায়িত্ববোধকে বাড়ায় এবং সেবামূলক কর্মকাণ্ডে আরও উৎসাহ বৃদ্ধি করে। এ পুরস্কার ভালুকা মডেল থানার সকল সহকর্মীদের অবদান। সকলের সগযোগিতায় ভালুকাবাসীকে সেবা ও নিরাপত্তা প্রদান করতে চাই।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.