
মরিশাসে কর্মরত তিন বাংলাদেশি শ্রমিক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। বুধবার (৪ নভেম্বর) বিকেলে দেশটির প্লেইন-দেস-পাপায়েস এলাকার মসজিদ রোডে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মোহাম্মদ মিরাজ হোসেন (৩৬), হোসেন মো. বেলাল (৩৭) ও সিকদার জুবায়েদ ইসলাম (২৫)। তারা ওই এলাকার একটি অ্যালুমিনিয়াম উৎপাদনকারী কারখানায় কাজ করতেন। তারা সবাই প্লেইন-দে-পাপাই এলাকায় অবস্থিত একটি অ্যালুমিনিয়াম উৎপাদনকারী প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
স্থানীয় পুলিশের তথ্যমতে, বিকেল ৫টা ৫৫ মিনিটের দিকে তারা একটি কনটেইনার থেকে কাচের প্যানেল ভর্তি একটি বড় বাক্স নামানোর কাজ করছিলেন। এ সময় হঠাৎ ভারসাম্য হারিয়ে ভারী বাক্সটি তাদের ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।
দুর্ঘটনার খবর পেয়ে প্লেইন-দেস-পাপায়েস থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। কী কারণে বা কীভাবে বাক্সটি শ্রমিকদের ওপর পড়ে গেল, তা নিশ্চিত হতে পুলিশ বর্তমানে তদন্ত কার্যক্রম পরিচালনা করছে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় দেশটিতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের পরিবেশ তৈরি হয়েছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.