চট্টগ্রামের সীতাকুণ্ডে মসজিদের ভেতর থেকে মোহাম্মদ আমির হোসেন নামে এক ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বাংলাবাজার এলাকার রাজা মিয়া সওদাগর জামে মসজিদ থেকে লাশটি উদ্ধার করা হয়।
ওই ইমামের বাড়ি বাঁশখালী উপজেলায়। তিনি দীর্ঘ ১৩ বছর ধরে এ মসজিদে ইমামতির দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গত মঙ্গলবার রাতে নামাজ পড়ার সময় মুসল্লিরা ইমামকে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে মসজিদের দ্বিতীয় তলায় তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখেন। খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
এসময় মরদেহের পাশে একটি ডায়েরি পড়েছিল। ডায়রি থেকে পুলিশ একটি চিরকুট উদ্ধার করে।
মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও মোতয়াল্লি মোহাম্মদ ইফতেকার আহমেদ বলেন, মঙ্গলবার আসরের নামাজের সময় মুসল্লিদের নিয়ে তিনি (ইমাম) নামাজ পড়েন। কিন্তু মাগরিব ও এশার নামাজের সময় তিনি মসজিদে অনুপস্থিত ছিলেন। আমরা মনে করেছিলাম ইমাম সাহেব কোথাও কাজে গেছেন।
পরে স্থানীয়রা তাকে খুঁজতে খুঁজতে দ্বিতীয় তলায় জানালা দিয়ে দেখেন তার নিথর দেহ ফ্যানের সিলিংয়ের সঙ্গে ঝুলছে। নিচে পড়ে আছে একটি মই।
সীতাকুন্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে পাঠায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.