দেশব্যাপী আলোকিত মানুষ গড়ার অংশ হিসেবে বিশ্বসাহিত্য কেন্দ্রের বিশেষ উদ্যোগে নওগাঁর মহাদেবপুরে ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন করা হয়েছে।
২৪ এপ্রিল শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে তিনদিন ব্যাপী এ মোলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন
করেন সহকারি কমিশনার (ভূমি) জান্নাতুল নাইম বিনতে আজিজ। এ সময় অন্যদের মধ্যে
রাইগাঁ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও রাইগাঁ ইউপি চেয়ারম্যান মোঃ আরিফুর রহমান,
জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজের সহকারি শিক্ষক কুহিনূর আক্তার কুমু,
মর্ত্তুজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুস, উপজেলা কেন্দ্রীয়
পাঠাগারের গ্রন্থাগারিক ও সাংবাদিক লিয়াকত আলী বাবলু, সাংবাদিক ও সংগঠক মোঃ
আইনুল হোসেন, বিশ্বসাহিত্য কেন্দ্রের ইউনিট ইনচার্জ মোঃ আল-মামুন, সংগঠক আবু নাইম, বিক্রয় কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম প্রমূখ। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সমবেত হয়ে ছিলেন। প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ক্রেতা-দর্শনার্থীদের জন্য মেলার স্টল উন্মুক্ত থাকবে। স্থানীয় পর্যায়ে মেলা আয়োজনে সহযোগিতা করছে মহাদেবপুর উপজেলা প্রশাসন।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.