
কক্সবাজারের মহেশখালীতে ট্রলি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে নিচে চাপা পড়ে আনোয়ার হোসেন (২৬) নামে এক শ্রমিক প্রাণ হারিয়েছেন। রোববার দুপুরে উপজেলার মিয়াজির পাড়া বটতলা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত আনোয়ার বড় মহেশখালীর মুন্সীর ডেইল এলাকার বাসিন্দা মৃত তজু মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রতিদিনের মতোই রোববার সকালে আনোয়ার বুশরা ডেকোরেশনের দোকান থেকে মালামাল বোঝাই ট্রলি নিয়ে ফকিরাঘোনা গ্রামের দিকে যাচ্ছিলেন। পথে মিয়াজির পাড়া এলাকায় পৌঁছালে ট্রলিটি উল্টে যায় এবং তিনি চাকার নিচে আটকা পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে দীর্ঘ সময় চিকিৎসাধীন থাকার পর সন্ধ্যা ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিজেই ট্রলি গাড়িটি চালাচ্ছিলেন তিনি।
ডেকোরেশন দোকানের মালিক জাহাঙ্গীর আলম জানান, দোকানের মালামাল নিয়ে ফকিরাঘোনায় যাওয়ার সময় এই দুর্ঘটনার কবলে পড়েন আনোয়ার। তিনি বলেন, গত দেড় বছর ধরে আনোয়ার তার দোকানে অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করছিলেন। দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই তিনি দ্রুত ঘটনাস্থলে ও হাসপাতালে ছুটে যান। একজন দক্ষ কর্মীকে হারিয়ে শোক প্রকাশ করেছেন দোকানের মালিক ও সহকর্মীরা। তিনি বলেন, ‘আনোয়ার খুবই ভালো একজন স্টাফ ছিলেন। ডেকোরেশনের মালিক জাহাঙ্গীর আলম জানান, সকালেই তিনি তার দোকানের ছয়জন স্টাফকে বিভিন্ন চলমান কাজে পাঠিয়েছিলেন। আনোয়ারকে মালামাল নিয়ে ফকিরাঘোনায় কাজের উদ্দেশ্যে পাঠানো হয়েছিল।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.