দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ২৯ ডিসেম্বর থেকে সারাদেশে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা মাঠে নামবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ মঙ্গলবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আগামী ২৯ তারিখ থেকে খুব সম্ভবত আমি যতটুকু জানি, বিজিবি মাঠে চলে আসবে। বিজিবির পরপরই আর্মি চলে আসবে। কাজেই আপনারা যে সমস্ত আশঙ্কা করছেন এবং যেগুলো দেখছেন, সেসব পরিস্থিতি আরও শান্ত হয়ে সুন্দর পরিস্থিতির সৃষ্টি হবে।’
তিনি বলেন, ‘নির্বাচনকে আরও নিরাপদ করতে দীর্ঘ সময় মাঠে থাকবে সেনাবাহিনী। ঝুঁকিপূর্ণ আসন ও কেন্দ্র নিয়ে নির্বাচন কমিশন তালিকা দিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে, পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘সব নির্বাচনেই নির্বাচন কমিশন কিছু ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা করে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে বলেন।’
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.