মানিকগঞ্জের সিংগাইরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে পড়ে ট্রাক চালকের মৃত্যু হয়েছে। সিংগাইর উপজেলার তালেবপুর-সিংগাইর আঞ্চলিক সড়কের তালেবপুর ইউনিয়নের নতুর ইরতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বালুবাহী ট্রাক নিয়ে চালক মুছাদ্দেক হোসেন (২৩) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পরে যায়। নিহত মুছাদ্দেক হোসেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার দৌলতপুর এলাকার ওবাইদুল ইসলামের ছেলে।
পুলিশ জানান, গাড়ি চালক গাবতলী থেকে বালু নিয়ে সিংগাইরের নতুন ইরতা এলাকায় যান এবং বালু আনলোড করে ফেরার পথে নতুন ইরতা এলাকার কুদ্দুস মিয়ার বাড়ির সামনে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় ট্রাকের দুই হেলপার লাফিয়ে ট্রাক থেকে নেমে যেতে পারলেও ট্রাকের চালক ট্রাকের নিচে চাপা পড়ে। পরে ফায়ার সার্ভিসের সহযোগীতায় গুরতর আহত অবস্থায় চালক মুছাদ্দেক হোসেনকে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়ারুল ইসলাম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.