মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে গভীর রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কার্যালয়ের একটি প্লাস্টিকের চেয়ার এবং টিনের বেড়ার কাঠের কিছু অংশ পুড়ে গেছে। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
গত মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাতের যেকোনো সময় উপজেলার বিএনপির দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, রাত ১২টার পর থেকে বুধবার ভোরের মধ্যে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। সকালে দলীয় নেতাকর্মীরা কার্যালয় খুললে বিষয়টি তাঁদের নজরে আসে। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ ও পরিদর্শন করেন।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার সরকার। তিনি জানান, "পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
ঘটনার বিষয়ে উপজেলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ সিরাজুল ইসলাম বলেন, "গভীর রাতে দুর্বৃত্তরা আমাদের দলীয় কার্যালয়ে আগুন দেয়। এতে একটি প্লাস্টিকের চেয়ার সম্পূর্ণ পুড়ে গলে গেছে।"
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনিনুর রহমান অভিযোগ করে বলেন, "গত রাতে কে বা কারা পরিকল্পিতভাবে আমাদের দলীয় কার্যালয়ে আগুন দিয়েছে। আমাদের ধারণা, এর সঙ্গে নিষিদ্ধ আওয়ামী লীগের কেউ জড়িত থাকতে পারে।" এ বিষয়ে খুব শীঘ্রই সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.