মানিকগঞ্জের সিংগাইরে ৫ কেজি গাঁজাসহ লিটন মোল্লা (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানাপুলিশ।
জানাগেছে, সিংগাইর থানার এসআই পার্থ শেখর ঘোষ সঙ্গীয় ফোর্সসহ নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলারজয়মন্টপ ইউনিয়নের ঢোনখালপাড় এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ওই গ্রামের ঝুমুর উদ্দিন মোল্লার ছেলে মো.লিটন মোল্লার বাড়িতে তল্লাশি করে
৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২ লক্ষ টাকা। এ সময় পুলিশ লিটন মোল্লাকে মাদক ব্যবসার অভিযোগে গ্রেফতার করা হয়। ওইদিন রাতে এসআই পার্থ শেখর ঘোষ বাদী হয়ে সিংগাইর থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। বৃহস্পতিবার (২২ মে) সকালে সাড়ে ১০ টার দিকে আসামীকে আদালতে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম বলেন, মাদক বিক্রির অভিযোগ আসামীর বিরুদ্ধে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.