মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার একটি মসজিদের ভেতরে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ওসমান মুন্সী (৫৫) নামের ইমামকে গ্রেফতার করেছে থানা-পুলিশ। এঘটনায় থানায় মামলা করার এক মাস পর সোমবার দুপুরে একটি সালিসী সভা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত ওসমান মুন্সী উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের খড়িয়া গ্রামের শেখ গহেরের ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর বিকেলে মসজিদের ভেতরে নিয়ে শিশুটিকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে ওসমান মুন্সীর বিরুদ্ধে।
শিশুটির মা গত ১০ অক্টোবর হরিরামপুর থানায় মামলা করেন। মামলা দায়েরের এক মাস পর ঘটনাটি মীমাংসার জন্য আয়োজিত একটি সালিস সভা থেকে অভিযুক্ত ওসমান মুন্সীকে গ্রেফতার করে পুলিশ।
এ ব্যাপার হরিরামপুর থানার ওসি জেওএম তৌফিক আজম বলেন, অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.