ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী তানিন সুবহা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সুবহার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন অভিনেতা ও চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী।
সোমবার রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।
চিত্রনায়ক জয় চৌধুরী বলেন, চিকিৎসকরা পরিবারের সঙ্গে আলাপ করেছিলেন যে, আজ সন্ধ্যা ৭টায় লাইফ সাপোর্ট খুলে দিতে চান। এ নিয়ে কথাও হচ্ছিল, আমিও ছিলাম সেখানে। কিন্তু হাসপাতাল থেকে আমি একটু কাজে বাইরে আসার পরেই ওর পরিবার থেকে আমাকে ফোন করে জানাল, ডাক্তাররা আন-অফিশিয়ালি তানিন সুবহাকে মৃত ঘোষণা করেছে। আমি হাসপাতালেই যাচ্ছি আবার।
গত ২ জুন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ তানিন সুবহাই। পরে রাজধানীর আফতাবনগরের একটি ক্লিনিকে নেওয়া হয় তাকে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর বাসায় ফিরলে সন্ধ্যার দিকে আবারও অসুস্থ হয়ে পড়েন। সেই সময় তাৎক্ষণিক বনশ্রীর একটি হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানে অবস্থার অবনতি দেখে ধানমন্ডির একটি হাসপাতালে নেয় অভিনেত্রীকে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.