নড়াইল-২ আসনে নৌকার প্রার্থী মাশরাফি বিন মর্তুজাকে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে জরিমানা করেছেন নির্বাচনের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।
আজ সোমবার সকালে তাকেসহ চার প্রার্থীকে জরিমানা করা হয়। মাশরাফিকে ১৫ হাজার, একই আসনের জাতীয় পার্টির খন্দকার ফায়েকুজ্জামানকে ১৫ হাজার, ঐক্যফ্রন্ট প্রার্থী লতিফুর রহমানকে তিন হাজার এবং ইসলামী ঐক্যজোট প্রার্থী মো. মাহাবুবুর রহমানকে দুই হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, মাশরাফিসহ চার প্রার্থীর প্রত্যেকেই দেয়ালে পোস্টার সাঁটিয়ে আচরণবিধি ভঙ্গ করেছেন।
নড়াইল পৌর এলাকায় দ্বায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান বলেন, নির্বাচনে প্রার্থীদের আচরণবিধি রক্ষায় কাজ করছে রিটার্নিং অফিস। নিয়মিতভাবে চলা পর্যবেক্ষণে প্রার্থীদের বিধি ভঙ্গের বিষয়টি ধরা পড়েছে। এতে তাদের জরিমানা করা হয়েছে। এ পর্যাবেক্ষণ অব্যাহত থাকবে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.