রাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনার প্রতিবাদে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। এসময় তারা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান
শনিবার (১২ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি প্রাঙ্গণে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এ সময় ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘যুবদলের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, 'আমার ভাই মরলো কেনো, তারেক জিয়া জবাব চাই', 'চাঁদা তুলে পল্টনে, ভাগ যায় লন্ডনে', ‘যুবদলের অনেক গুন, রাস্তাঘাটে মানুষ খুন', রাস্তাঘাটে মানুষ মারে, ইন্টেরিম কি করে,' 'যুবদলের অনেক গুন, পাথর দিয়ে করছে খুন,' '১২৩৪, চাঁদাবাজ দেশ ছাড়' ইত্যাদি স্লোগান দেয়।
এ সময় যন্ত্রকৌশল ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হৃদয় বলেন,‘বিগত ১ বছরে আমরা বিএনপি ও তার অঙ্গসংগঠনের নামে শতাধিক খুনের ঘটনা দেখেছি। যার অধিকাংশ ছিল অভ্যন্তরীণ কোন্দলে। আমরা এক মনস্টার হাসিনাকে নামিয়েছি, আরেকটাকে নামাতে দ্বিধাবোধ করবো না। আমরা ইন্টেরিমের কাছে জানতে চাই, শহীদের রক্তের উপর বসে দেশের নিরাপত্তা ও বিচার ব্যবস্থার এই ব্যর্থতার কি জবাব দিবেন আপনারা? আমরা অতি দ্রুত সকল হত্যাকাণ্ডের বিচার এবং এই নৃশংসতার অবসান দাবি করছি।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.