
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হিরাঝিল আবাসিক এলাকায় বুলডোজার দিয়ে বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় নিজেকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ তুলেছেন ব্যবসায়ী মো. শাহীন আলম। গতকাল বুধবার বিকেলে সিদ্ধিরগঞ্জের এসও এলাকার একটি রেস্তোরাঁয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। ভুক্তভোগী পরিবারের করা মামলায় তাকে ষড়যন্ত্রমূলকভাবে জড়ানো হয়েছে বলে তিনি জানান। ভুক্তভোগী পরিবারের দায়ের করা মামলায় নিজেকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে দাবি করে এ সংবাদ সম্মেলন করেন স্বর্ণ ব্যবসায়ী মো. শাহীন আলম।
সংবাদ সম্মেলনে শাহীন আলম দাবি করেন, তিনি দীর্ঘদিন ধরে স্বর্ণের ব্যবসা করছেন এবং সততার সাথে জীবিকা নির্বাহ করেন। তিনি কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত নন। তার সুনাম নষ্ট করতে একটি মহল পরিকল্পিতভাবে এই ষড়যন্ত্র করেছে। তিনি পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। বুলডোজার বা এক্সকাভেটর দিয়ে বাড়ি ভাঙচুরের ঘটনায় নিজের কোনো সম্পৃক্ততা নেই বলেও তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার ভোরে সিদ্ধিরগঞ্জে বসতবাড়িতে হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগীদের অভিযোগ, একদল দুর্বৃত্ত বুলডোজার নিয়ে এসে টিনশেড বাড়িটি গুঁড়িয়ে দেয়। এ সময় বাড়িতে থাকা একজনকে কুপিয়ে আহত করার পাশাপাশি নগদ টাকা লুট করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.