নানা জল্পনা কল্পনা মধ্য দিয়ে শেষ হলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ঢাকা ১৪/ ১৫/ ১৬ আসনে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীদের মাঝে ভোটের লরাইয়ে শেষমেশ জয় ছিনিয়ে নিলেন নৌকার মাঝিরা। গতকাল রবিবার ৭ই জানুয়ারি সকাল থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এই ৩ টি আসনেই ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীদের নির্বাচিত করেছেন ভোটাররা। ফলে এবারও মিরপুরে এ আসন গুলোতে নৌকারই দুর্গ হয়ে থাকছে। তবে স্বতন্ত্র প্রার্থীদের পাশা পাশি ভোটারদের অভিযোগ ছিল অনেক। স্থানীয় রাজনীতিকরা বলছেন, এমন অনেক কর্মী-সমর্থক আছে যারা বর্তমানে এক প্রার্থীর হয়ে কাজ করলেও ভোট দিয়েছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে। তাদের ধারণা, এবারের নির্বাচনে মূলত আওয়ামী লীগের ভোটই ভাগাভাগি হয়েছে। কে কতটুকু নিতে পেড়েছে এটা তার ক্যারিশমা। তাই সব আসনেই প্রকাশ্যে অপ্রকাশ্য গ্রুপিংয়ে জর্জরিত ছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা।
ঢাকা ১৪ আওয়ামী লীগের নতুন মনোনীত প্রার্থী ছিলেন মো. মাইনুল হোসেন খান নিখিল। তার প্রতিদ্বন্ধী ছিলেন স্বতন্ত্র কেটলি মার্কায় বিশিষ্ট ব্যবসায়ী লুৎফর রহমান (সিআইপি) এবং ট্রাক মার্কা নিয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা সাবিনা আক্তার তুহিন। এ ছাড়া ঢাকা-১৫ আসনে সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার, ও ঢাকা-১৬ আসনে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লা, তার প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী ঈগল মার্কার বাংলা কলেজের সাবেক ভিপি সালাউদ্দীন রবিন। তিনটি আসনেই হেবি ওয়েট স্বতন্ত্র প্রার্থীদের হারিয়ে সবাই নৌকা প্রতীক নিয়ে জয়ী হয়েছেন। এই ৩ টি আসনে এবার ভোটে লড়ছে জাতীয় পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ কল্যাণ পার্টি, তৃণমূল বিএনপি, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ কংগ্রেস ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থীসহ আরও কিছু দল।
ঢাকা ১৪ স্বতন্ত্র প্রার্থীর অভিযোগঃ বেলা দুইটার দিকে কামাল আহাম্মেদ মজুমদার স্কুল এন্ড কলেজে ট্রাক মার্কা প্রতীকের নির্বাচনী এজেন্টকে বেরকরে দেয়া হয়েছে এ খবর শুনে লোকজন নিয়ে ভোটকেন্দ্রে গিয়ে বিষয়টি জানতে চান স্বতন্ত্র প্রার্থী সাবিনা আক্তার তুহিন। এ সময় স্বতন্ত্র প্রার্থী ও নৌকা সমর্থক উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা এবং ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে খবর পেয়ে পুলিশ, র্যাব ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কেটলি প্রার্থীর লুৎফর রহমান অভিযোগ করে বলেন, বাগবাড়ি বেলা ১০ টার আগেই ব্যালট পেপার শেষ হয়ে যায়। নানা তালবাহা করে পিজাইডিং অফিসার। তাদের ভোটারদেরকে ব্যালট পেপার না দিয়ে হয়রানি করা হয়। বিভিন্ন কেন্দ্র থেকে তাদের এজেন্টদেরকে বের করে দেওয়া হয়। অনেক ক্ষেত্রে তাদের এজেন্টকে ভয়ভীতিও দেখানো হয় বলে অভিযোগ তার।
ঢাকা ১৬ স্বতন্ত্র প্রার্থীর অভিযোগঃ স্বতন্ত্র প্রার্থী ঈগল মার্কার বাংলা কলেজের সাবেক ভিপি সালাউদ্দীন রবিন অভিযোগ করে সাংবাদিকদের বলেন, নৌকা সমর্থকরা বিভিন্ন কেন্দ্র থেকে তার এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রে তাদের এজেন্টকে ভয়ভীতিও দেখানো হচ্ছে বলে যেনেছেন তিনি। একাধিকবার পিজাইডিং অফিসারদেরকে বলা হলেও তারা কোন ব্যবস্থা নিচ্ছে না এতে তিনি হতাশ। এভাবে কোন মতেই সুষ্ঠু নির্বাচন হতে পারে না বলে জানান তিনি।সরেজমিনে ঘুরে দেখা যায় বিভিন্ন স্থানে অপ্রাপ্তবয়স্ক ছেলেদের ভোট কেন্দ্রের আশপাশে ঘুরতে দেখা গেছে এছাড়াও দুপুর ৩ টায় ইস্টার্ন হাউজিং এর আহসানিয়া মিশন স্কুল এন্ড কলেজে এক ভোটার তার সিলিপ নিয়ে ভোট দিতে গিয়ে দেখেন তার ভোট আগেই হয়ে গেছে এ বিষয়টি পিজাইডিং অফিসারকে অবগত করেন তিনি। প্রিজাইডিং অফিসার নয়ন মাহমুদ তাকে সান্তনা দিয়ে বিকল্প পন্থায় ভোট দিতে বলেন এবং দুঃখ প্রকাশ করেন। এমন কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরে সাধারণ নতুন ভোটাররা উৎফুল্ল আনন্দিত।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.