ঠাকুরগাঁও পৌরসভার সরকার পাড়া এলাকায় অপহরণের পর মুক্তিপণ দাবি করে গভীর রাত পর্যন্ত নির্যাতনের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
রবিবার গভীর রাতে ভুক্তভোগীর পরিবার সদর থানায় যোগাযোগ করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৩ জনকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ।
আটক ব্যক্তিরা হলেন-শহরের সরকার পাড়া এলাকার আমিনুল ইসলাম রাজের ছেলে মো. বিশাল (২২), একই এলাকার রফিকুল ইসলামের ছেলে সাব্বির (২৩) ও আ. মালেকের ছেলে মাসুদ (২২)। অপর আসামি শহরের রামবাবু গোডাউন এলাকার মুরাদ (২০) পলাতক রয়েছে।
ভুক্তভোগী সোহরাওয়ার্দী (৫৮) পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার কিসমত বাগদহ গ্রামের আব্বাস আলীর ছেলে। তিনি শহরের গোয়ালপাড়া এলাকায় ভাড়ায় থাকেন।
ভুক্তভোগীর পরিবার জানায়, তার ছেলে স্থানীয় কয়েকজন বন্ধুর সাথে কোচিংয়ে যায়। পরে সন্ধ্যা পার হয়ে গেলেও ছেলে ফেরে না। এ সময় ছেলের ফোনে অনেকবার ফোন দিয়েও মোবাইল বন্ধ পাওয়া যায়। পরে রাত একটার সময় তিনি জানতে পারেন তার ছেলে ও তার সহপাঠীদের অপহরণ করা হয়েছে এবং তার কাছে ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। তিনি দিতে অস্বীকার করলে তার ছেলেকে জানে মেরে ফেলবে বলে প্রাণনাশের হুমকি দেয়।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ জানান, চাঁদাবাজির অভিযোগে ঠাকুরগাঁও থানায় একটি মামলা হয়েছে। তিনজন আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। অপরজনকে আটকের চেষ্টা চলছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.