সিলেটের বিশ্বনাথে তামিম আহমদ (৭) নামের এক শিশুর মুখে রড ঢুকিয়ে হত্যা করা হয়েছে। পরে মরদেহ পুকুরে ফেলে দেওয়া হয়।
আজ শনিবার ভোরে অভিযুক্ত নাইম আহমদকে (২২) স্থানীয়রা আটক করে জিজ্ঞাসাবাদ করলে, স্বীকারোক্তি দিয়ে শিশুর মরদেহ বের করে দেন। এর আগে গতকাল শুক্রবার দুপুরে বিশ্বনাথ পৌরশহরের কালীগঞ্জবাজার সংলগ্ন চুনু মিয়ার কলোনীতে এ ঘটনা ঘটে।
হত্যার শিকার তামিম কালিগঞ্জের আলাপুর গ্রামের জমির উদ্দিনের ছেলে এবং অভিযুক্ত নাইম আহমদ নেত্রকোনার মদন থানার বড়হাটি গ্রামের আবদুস সাত্তারের ছেলে। তাদের উভয়ের পরিবার ওই কলোনিতে বসবাস করে।
জানা গেছে, নাইম ও তামিম পরিবারের সাথে একই কলোনিতে থাকতেন। নাইম ড্যান্ডি নামক নেশায় আসক্ত ছিলেন। ঘটনার দিন শুক্রবার দুপুরে ড্যান্ডি সেবন করে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন তিনি। তখন জানালা দিয়ে তাকে বার বার ডাকছিলেন শিশু তামিম। এতে বিরক্ত হয়ে মুখে লোহার রড ঢুকিয়ে তাকে হত্যা করেন নাইম। পরে মরদেহ ফেলে দেন পার্শ্ববর্তী পুকুরে।
এদিকে ঘটনার পর থেকে মরদেহ উদ্ধারের আগ পর্যন্ত শিশু তামিমকে খুঁজছিলেন পরিবারের লোকজন।
স্থানীয় বাসিন্দারা জানান, বিশ্বনাথ থানা পুলিশশূণ্য থাকায় কলোনির মালিক চুনু মিয়াসহ এলাকাবাসী অভিযুক্ত নাইমের স্বীকারোক্তি আদায় করে তাকে আটক করে রেখেছেন।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.