মুন্সীগঞ্জ পৌরসভার কাটাখালী জেলা খাদ্য গোডাউনের পাশের পাটের গোডাউনে আগুন লেগে ২০০ মণ পাট পুড়ে ছাই হয়ে গেছে। স্থাণীয় ব্যবসায়ী নুর হোসেন এর পাটের গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কি কারণে আগুন লেগেছে প্রাথমিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
শনিবার (১৭ আগষ্ট) দুপুর ১ টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস। পরে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ব্যবসায়ী নুর হোসেন জানান, ৪ বছর ধরে এখানে পাট মজুত করে ব্যবসা করে আসছি। সকালেও এসে দেখাশুনা করে গেছি। দুপুরে খবর পাই গোডাউনে আগুন জ্বলছে। এসে দেখি প্রায় ২০০ মণ পাট আগুনে পুড়ছে। এতে আমার ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।]
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আ. রাকিব জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে প্রাথমিকভাবে জানা যায়নি।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.