মুন্সীগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নের অন্তর্গত মুক্তারপুরে রাস্তা বন্ধ করে গরুর হাট বসানোর অভিযোগ পাওয়া গেছে।
জনসাধারণের চলাচলের প্রধান সড়কের ওপর গরুর হাটের লোকজন বেঞ্চ বসিয়ে রাস্তা বন্ধ করে যানবাহনে চলাচলরত পথচারীদের অন্য পথে চলে যেতে বলছে। কেউ প্রতিবাদ করলে তাদের ওপরও আক্রমণ করার অভিযোগও পাওয়া গেছে।
পঞ্চসার ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফার লোকজন এই হাটের ইজারাদার।
গত কয়েকদিন ধরে ঢাকা-মুক্তারপুর-টংগিবাড়ী সড়কের মুক্তারপুর সড়কের পাশে অস্থায়ী গরুর হাটে ইজারাদারের লোকজন জনসাধারণের চলাচলে দুর্ভোগ সৃষ্টি করছে। রাস্তার মাঝে বেঞ্চ-টোল বসিয়ে যানবাহনসহ পথচারীদের পথচলায় বাঁধার সৃষ্টি করছে। এতে জনসাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এলাকাবাসী বলেন, পঞ্চসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা মুক্তারপুর গরুর হাটের ইজারা নিয়েছেন আব্দুল মতিনের নামে।
এ ব্যাপারে গরুর হাটের ইজারাদার আব্দুল মতিন বলেন, আমাদের চেয়ারম্যান গোলাম মোস্তফা জনবান্ধন। জনসাধারণের পথচলায় অসুবিধা হয় এমন কাজ করেন না।
এ ব্যাপারে সদর উপজেলা পরিষদের নাজির শফিকুর রহমান বলেন, মুক্তারপুর গরুর হাটটি ৩৪ লাখ ৮৫ হাজার টাকায় ইজারা দেয়া হয়েছে।
এদিকে, গরুর হাটের জন্য বেঁধে দেয়া সীমানার বাইরেও জোরপূর্বক আশপাশের জায়গা দখল করে চেয়ারম্যানের লোকজনের বিরুদ্ধে গরুর হাট বসানোরও অভিযোগ পাওয়া গেছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিফা খান আমাদের কে বলেন, রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করে এবং পথচারীদের চলাচলে বাঁধা সৃষ্টি করার অভিযোগ আগেও পেয়েছি। সহকারী কমিশনারকে (ভুমি) পাঠিয়ে ব্যবস্থা নেয়া হবে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.