পবিত্র মাহে রমজান উপলক্ষে মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মুন্সীগঞ্জ শহরের ফেন্ডস কিচেন রেস্টুরেন্টে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে জেলার গণমাধ্যমকর্মী, বিভিন্ন সামাজিক-রাজনৈতিক ব্যক্তিত্ব ও সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এসময় মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী বিপ্লব হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি একেএম মহসীন।
মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের যুগ্ম-সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম লিংকনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করা হয়। পরে সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক সাখাওয়াত হোসেন মানিক স্বাগত বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশনস্) মো: ফিরোজ কবির,
দৈনিক মুন্সীগঞ্জের সময়ের প্রকাশক ও সম্পাদক মোঃ মঈনুদ্দিন আহমেদ সুমন, দৈনিক মুন্সীগঞ্জের কাগজের প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ আরেফিন মোল্লা, দৈনিক সভ্যতার আলোর প্রকাশক ও সম্পাদক মীর নাসির উদ্দিন উজ্জ্বল, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আতিকুর রহমান টিপু, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ গুলজার হোসেন ও মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাবেক উপদেষ্টা আব্দুল মান্নান খান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের আয়না হিসেবে সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করে থাকেন। পবিত্র মাহে রমজানের শিক্ষা ধারণ করে সমাজে ন্যায়, সততা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা আরও শক্তিশালী করার আহ্বান জানান তারা।
আলোচনা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.