
বাংলাদেশের টেস্ট ইতিহাসে নতুন অধ্যায় রচনা করলেন তাওহিদ হৃদয়। মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও সাকিব আল হাসানের পর চতুর্থ ব্যাটার হিসেবে দ্বিশতক হাঁকানোর পর এবার ছাড়িয়ে গেলেন তাদের সবাইকে। বাংলাদেশের হয়ে টেস্টে এখন সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডটি হৃদয়ের দখলে। ডাবল সেঞ্চুরির মাইলফলকটা ছুঁয়েই তামিম ইকবাল, সাকিব আল হাসান আর মুশফিকুর রহিমদের কাতারে এসে দাঁড়িয়েছিলেন তাওহিদ হৃদয়। এই তিনজনের পর চতুর্থ বাংলাদেশি ব্যাটার হিসেবে দ্বিশতকের স্বাদ নিয়েছিলেন।
দীর্ঘ আট বছর অক্ষত থাকা মুশফিকুর রহিমের রেকর্ডটি অবশেষে ভাঙলেন হৃদয়। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে মুশফিক ২১৯ রানের মহাকাব্যিক ইনিংস খেলেছিলেন, যা এতদিন ছিল দেশের ইতিহাসের সর্বোচ্চ। এছাড়া ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে মুমিনুল হকের ১৮১ রানের ইনিংসটি ছিল দেশের প্রথম সেঞ্চুরিতে সর্বোচ্চ রানের রেকর্ড। তেরো বছর পর দ্বিতীয় সেশনে সেই রেকর্ডটিও নিজের করে নেন হৃদয়। অবশেষে তৃতীয় সেশনের শুরুতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের একক মালিকানা নিশ্চিত করেন এই তরুণ ব্যাটার। সেই রেকর্ডটা প্রায় ৮ বছর টিকে ছিল। ১৩ বছর পর এই রেকর্ডটি নিজের করে নেন হৃদয়, সেটাও অবশ্য দ্বিতীয় সেশনের ঘটনা। হৃদয় আজ ভেঙে দিয়েছেন একগাদা রেকর্ড।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.