
বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসির কাছ থেকে সরাসরি স্বীকৃতি পেয়ে অত্যন্ত আনন্দিত ও বিস্ময় প্রকাশ করেছেন বায়ার লেভারকুসেনের আলজেরিয়ান মিডফিল্ডার ইব্রাহিম মাজা। ২০২৬ সালের কোপা ট্রফির ভোটে একমাত্র মেসির তালিকায় জায়গা পেয়েই পয়েন্ট অর্জনে সক্ষম হন ২০ বছর বয়সি এই উদীয়মান তারকা। মেসির সঙ্গে তার পরিচয়ের সূত্রও রয়েছে। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকার কাছ থেকে স্বীকৃতি পাওয়া যেকোনো তরুণের জন্যই বিশেষ কিছু। আর সেই স্বীকৃতি যদি আসে লিওনেল মেসির কাছ থেকে, আনন্দটা নিশ্চয়ই অন্যরকম।
ফ্রান্স ফুটবলের প্রকাশিত ভোটিং তালিকা অনুযায়ী, অনূর্ধ্ব-২১ সেরা ফুটবলারের এই লড়াইয়ে মেসির প্রথম পছন্দ ছিলেন লামিনে ইয়ামাল এবং দ্বিতীয় স্থানে ছিলেন বার্সেলোনার পাউ কুবারসি। তৃতীয় পছন্দের ফুটবলার হিসেবে মেসি মাজার নাম অন্তর্ভুক্ত করেন। অন্য কোনো ভোটার তাকে সেরা তিনে না রাখলেও, মেসির দেওয়া ওই একটি পয়েন্টের শক্তিতেই তালিকার নবম স্থানে উঠে আসেন এই আলজেরিয়ান তরুণ।
কোপা ট্রফির সেরা দশে জায়গা করে নেওয়া প্রথম আলজেরিয়ান খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করেছেন মাজা। এই মৌসুমে লেভারকুসেনের হয়ে দারুণ পারফর্ম করে নজর কাড়া এই মিডফিল্ডারের সঙ্গে মেসির পূর্বপরিচয় ঘটেছিল ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে আর্জেন্টিনা বনাম আলজেরিয়া ম্যাচে। চলতি মৌসুমে লেভারকুসেনের হয়ে তার পারফরম্যান্স তাকে ইউরোপীয় ফুটবলে আলোচনায় এনেছে।
গত শনিবার ভিএফবি স্টুটগার্টের বিপক্ষে লেভারকুসেন ৪-২ গোলে হেরে যাওয়ার পর বিষয়টি নিয়ে গণমাধ্যমের সামনে কথা বলেন মাজা। তিনি জানান, ম্যাচের আগেই খবরটি শুনলেও খেলায় মনোযোগ রাখতে চান। পরে বিভিন্ন বার্তা ও কলের মাধ্যমে নিশ্চিত হয়ে তিনি বলেন, ‘এটা একেবারেই অপ্রত্যাশিত ছিল। তার মতো একজন গ্রেট খেলোয়াড়ের থেকে এমন স্বীকৃতি পাওয়া অনেক বড় সম্মানের।’ মাজা বলেন, ‘এটা আমি আশা করিনি।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.