প্রিন্ট এর তারিখঃ জুন ১, ২০২৬, ৯:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৩০, ২০২৫, ৮:৫৮ এ.এম
স্পর্শ বনিক , জবি প্রতিনিধি
মেস থেকে জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, আটক এক
পুরান ঢাকার লক্ষ্মীবাজারের একটি মেসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী প্রত্যাশা মজুমদার আত্মহত্যা করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ২২-২৩ সেশনের সংগীত বিভাগের শিক্ষার্থী।
গত মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে সহপাঠীরা মেসের কক্ষে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর দ্রুত তাকে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ধারণা করা হচ্ছে প্রেম ঘটিত বিষয় এই আত্মহত্যার কারণ হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে এখনো নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। ঘটনার পর পুলিশ একজনকে আটক করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।
ঘটনার সময় পাশের ভবনে অবস্থানরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৭ ব্যাচের শিক্ষার্থী মারেফুল বলেন, আমি নিচে নামছিলাম, তখন দেখি একটি ছেলে মেয়েটিকে কোলে করে রিকশায় তুলছে। পরে শুনি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কীভাবে বা কেন ঘটনা ঘটেছে, সে বিষয়ে হয়তো ছেলেটিই ভালো বলতে পারবে।
এ ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন শোক প্রকাশ করেছে এবং শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.