লালমনিরহাটের পাটগ্রামে উপজেলায় মোবাইল ফোনে কথা বলতে ব্যস্ত থাকায় ট্রেনে কাটা পড়ে রেলওয়ের এক কর্মচারী নিহত হয়েছে।
শনিবার দুপুরের দিকে ঐ উপজেলার ঘুন্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রেল কর্মচারী আব্দুর রাজ্জাক (৩০) খালাসি পদে চাকুরিরত ছিলেন। তার বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার হলদিপুকুর এলাকায়।
লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, রাজ্জাক ওই এলাকায় এক আত্মীয়ের বাড়িতে নিমন্ত্রণে গিয়েছিলেন। সেখানে মোবাইলে কথা বলতে বাড়ির বাইরে এসে রেল লাইনে উঠে কথা বলায় মগ্ন ছিলেন। এসময় বুড়িমারী থেকে পার্বতীপুর গামী কমিউটার ট্রেনটি পাটগ্রাম স্টেশন আসার সময় তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার পর লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে।
লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (আই ডব্লিউ) শফিকুল ইসলাম স্বপন বলেন, কি কারনে এ দুর্ঘটনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলী বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.