স্মার্ট ভূমিসেবা,স্মার্ট নাগরিক এই স্লোগানকে সামনে রেখে ভূমি সেবা সপ্তাহ ২০২৪ উদযাপন উপলক্ষে মৌলভীবাজারে র্যালী ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
শরিবার (৮ই জুন) দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয় থেকে র্যালীটি শুরু হয়ে আবারও জেলা প্রশাসক ভবনে শেষ হয়। পরে প্রশাসকের হল রুমে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য মৌলভীবাজার-রাজনগর আসনের মোহাম্মদ জিল্লুর রহমান এমপি। জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পুলিশ সুপার মোঃ মনজুর রহমান বিপিএম, পিপিএম (বার)। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ আব্দুল হক।
এসময় উপস্থিত ছিলিনে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আব্দুস সাহালম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন চৌধুরী, সাবেক জেলা আওয়ামীলীগের সাংঘঠনিক সম্পাদক মো: সাইফুর রহমান বাবুল প্রমুখ।
ভূমি সপ্তাহ উপলক্ষে র্যালী আলোচনা সভায় সরকারি কর্মকর্তাসহ সাংবাদিক ও স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.