মৌলভীবাজার জেলা জামায়েত ইসলামের আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার মধ্যে রাতে শহরের মুসলিম কোয়ার্টার এলাকা থেকে তাকে আটক করা হয়।
মৌলভীবাজার সদর থানার (ওসি) কে এম নজরুল জানান, ‘দেশব্যাপী চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা করছিল জামাতের নেতৃবৃন্দ। তারা সম্প্রতি ভারতের সাথে বাংলাদেশ সরকারের বিভিন্ন চুক্তি বিষয়ক বাতিলের দাবির অজুহাতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পদের ক্ষতিসাধন করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে গোপন বৈঠক করছিল। গোপন তথ্যের ভিত্তিতে জেলা জামাতের আমিরকে গ্রেপ্তার করা হয়।
এঘটনায় আটককৃত ব্যক্তি জেলা জামায়াতের আমির সহ আরও কয়েকজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ‘
বুধবার (১৭ই জুলাই) বিকেলে গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.