প্রধান উপদেষ্টা ড. ইউনুস অতি সম্প্রতি ডিসেম্বরে নির্বাচনের কথা বলেছিলেন। আবার মধ্যরাতে সংশোধ করে প্রেস নোট দিয়ে জুনে নির্বাচনের কথা বলা হয়েছে।আমরাও চাই যত দ্রুত সম্ভব সংস্কার করে ডিসেম্বরে নির্বাচন দেয়া হোক।
আজ মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রাম জেলা শহরের আলমাস কমিউনিটি সেন্টারে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃত্তি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন কালে বিএনপি'র ভাইস চেয়ারম্যান সামছুজ্জামান দুদু এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ৩১ দফা বিএনপি'র একার না। ক্ষমতায় গেলে বিএনপি দেশের জন্য কি করবে সেটি ৩১ দফায় বিস্তারিত আছে। সংস্কারের প্রশ্নে বাংলাদেশকে এগিয়ে নেয়ার জন্য বিএনপির দেওয়া ৩১ দফার বিকল্প নেই।
প্রশিক্ষণ কর্মশালায় আরো উপস্থিত হয়েছেন, বিএনপি'র কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, বিএনপি'র প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন, কেন্দ্রীয় বিএনপি'র সদস্য আকরামুল হাসান মিন্টু ও ড. মাহাদী আমিনসহ, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারষণ সম্পাদক মাহমুদা হাবিবাসহ জেলা বিএনপি'র নেতারা।
কুড়িগ্রাম জেলা বিএনপি'র আহবায়ক মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে কর্মশালায় অংশ নিয়েছেন জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের প্রায় ৬ শতাধিক নেতা।
আজ বিকাল সাড়ে ৪ টায় কর্মশালায় ভার্চুয়ালী যোগ দিবেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.