
তীব্র গরম থেকে স্বস্তি পেতে গত গ্রীষ্মে বরফের চাহিদা আকাশচুম্বী ছিল যুক্তরাজ্যে। পিৎজা কিংবা বার্গারের মতো জনপ্রিয় খাবারকেও পেছনে ফেলে দিয়েছে দুই কেজি ওজনের এক প্যাকেট বরফ। আশ্চর্যজনক হলেও সত্য যে, দোকানের চেয়ে প্রায় আট গুণ বেশি খরচ করে মানুষ ডেলিভারি অ্যাপের মাধ্যমে এই বরফ আনিয়েছেন। এমন গরমে ঠান্ডা পানীয় ও খাবারের চাহিদা বাড়বে, সেটাই স্বাভাবিক। দেড় শ বছরে মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কমেছে, কী এর কারণ। অর্থাৎ দোকান থেকে কেনার তুলনায় প্রায় আট গুণ টাকা খরচ করতে হচ্ছে গ্রাহকদের। অথচ বাড়িতে ফ্রিজ থাকলেই খুব সহজে বরফ তৈরি করা সম্ভব।
২০২৬ সালের জুন থেকে আগস্ট পর্যন্ত সময়ে গড় তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা যুক্তরাজ্যের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে ২০২৫ সালে গড় তাপমাত্রা ছিল ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। দেশটিতে টানা পাঁচটি তাপপ্রবাহের মধ্যে ১৩ আগস্ট গ্লস্টারশায়ারের হার্টপুরি কলেজে তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।
খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান ডেলিভারুর বার্ষিক প্রতিবেদন ‘ডেলিভারু ১০০’ অনুযায়ী, মুদিপণ্য হিসেবে এই বরফই তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে। মুদিপণ্য থেকে শুরু করে ওষুধ ও পোশাক—সবই পৌঁছে দিচ্ছে গ্রাহকের কাছে। সূত্র: দ্য টেলিগ্রাফ, ডেলিভারু ও মেট অফিস।
আইসল্যান্ড নামের সুপারমার্কেট চেইন থেকে কেনা এই প্যাকেটের দোকানে দাম ১ পাউন্ড হলেও, ডেলিভারি অ্যাপের মাধ্যমে অর্ডার করলে গ্রাহককে গুনতে হয়েছে ৮ দশমিক শূন্য ৮ পাউন্ড। যুক্তরাজ্যের সুপারমার্কেট চেইন আইসল্যান্ডের দোকানে বরফের প্যাকেটটি কিনতে পাওয়া যায় মাত্র ১ পাউন্ডে। অ্যাপে পণ্যটির দাম ১ দশমিক ২০ পাউন্ড। এমনকি কখনো কখনো গ্রাহকেরা কেবল এক কাপ কফি কিংবা একটি স্মুদি অর্ডার করেন।
এর মধ্যে পণ্যের দামের পাশাপাশি সার্ভিস চার্জ, ডেলিভারি ফি, ছোট অর্ডারের সারচার্জ এবং প্যাকেজিং খরচ যুক্ত হয়েছে। এর সঙ্গে যুক্ত হয় ৩ পাউন্ড ছোট অর্ডারের চার্জ, ৬০ পেনি ব্যাগের দাম, ৯৯ পেনি সার্ভিস চার্জ এবং ২ দশমিক ২৯ পাউন্ড ডেলিভারি ফি। সেরা ৩০টি পণ্যের মধ্যে আছে লন্ডনের অ্যাকসেসরাইজের ৪০ ডেনিয়ার স্টকিংস এবং বুটসের আইল্যাশ কার্লারও।
ডেলিভারুর শীর্ষ ১০ অর্ডারের তালিকায় বরফের পরই রয়েছে বিভিন্ন রেস্তোরাঁর খাবার। নিচে তালিকাটি দেওয়া হলো ডেলিভারুর সেরা ১০ অর্ডারের তালিকায় বরফের পর দ্বিতীয় অবস্থানে আছে ওয়েস্ট সাসেক্সের হরশামের মন্টে ফোর্টে নেপোলিটান পিৎজার ডিয়াভোলা পিৎজা। মিস ইউনিভার্সে অংশ নিতে পারছেন না ১৫টি দেশের প্রতিযোগী, কে কোন কারণে বাদ পড়েছেন।
খাবার ছাড়াও প্রসাধনী এবং পোশাকের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্য এখন ডেলিভারি সেবার আওতায় চলে এসেছে।
জরিপ থেকে জানা যায়, যুক্তরাজ্যের সুবিধাপ্রাপ্ত বা এলিট শ্রেণির মানুষ সপ্তাহে কয়েকবার খাবার অর্ডার করে থাকেন। এদের মধ্যে ৯ শতাংশ মানুষ প্রায় প্রতিদিন ডেলিভারি সেবার ওপর নির্ভর করেন। বিশেষ করে সোম ও শুক্রবার বাড়ি থেকে কাজ করার সময় এমন অর্ডারের হার সবচেয়ে বেশি থাকে। খাবার অর্ডারেও সামাজিক শ্রেণির প্রভাব। অনলাইনে খাবার অর্ডার করার অভ্যাস যে সবার মধ্যে সমান নয়, তা উঠে এসেছে টেলিগ্রাফের ‘গ্রেট ব্রিটিশ ক্লাস সার্ভে’তে। পাবলিক ফার্স্টের করা জরিপ অনুযায়ী, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিবেচনায় যুক্তরাজ্যের সবচেয়ে সুবিধাপ্রাপ্ত ৭ শতাংশ মানুষকে ‘এলিট’ শ্রেণি হিসেবে চিহ্নিত করা হয়েছে। অন্যদিকে অর্থনৈতিক ও সাংস্কৃতিক সূচকে সবচেয়ে নিচের ২০ শতাংশ মানুষের ক্ষেত্রে মাসে অর্ডারের সংখ্যা মাত্র এক থেকে দুইবার। জরিপে আরও দেখা গেছে, সুবিধাপ্রাপ্ত শ্রেণির ২৪ শতাংশ মানুষ সপ্তাহে কয়েকবার খাবার অর্ডার করেন।
ডেলিভারুর ভাইস প্রেসিডেন্ট ও মহাব্যবস্থাপক জেফ ওয়েমিসের মতে, প্রতিষ্ঠানটি এখন কেবল রেস্তোরাঁ নয়, বরং প্রাত্যহিক ছোটখাটো প্রয়োজন মেটাতেও কাজ করছে। ১০ বছর পার করা এই তালিকা প্রমাণ করে যে, মানুষের অনলাইন কেনাকাটার অভ্যাসে বড় পরিবর্তন এসেছে। এখন মানুষ কেবল খাবারের জন্য নয়, বরং সময় বাঁচানোর প্রয়োজনেও ছোটখাটো জিনিসের জন্য ডেলিভারি অ্যাপ বেছে নিচ্ছেন। এ ক্ষেত্রে প্রয়োজনের পাশাপাশি সুবিধা ও সময় বাঁচানোর বিষয়টিও গুরুত্বপূর্ণ। এ তালিকার এবারের শীর্ষ পণ্যটি তাই অনলাইন কেনাকাটার বদলে যাওয়া অভ্যাসেরও ইঙ্গিত দেয়। পোশাক ও অন্যান্য জিনিস এক্সচেঞ্জে কোন ব্র্যান্ড কত দিন সময় দেয়।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.