
ফিলিস্তিনের গাজায় চিকিৎসাসেবা দেওয়ার মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া মিসরীয় বংশোদ্ভূত মার্কিন সার্জন অ্যাডাম হামাউয়ি এবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসের সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি নিউ জার্সি অঙ্গরাজ্যের ১২তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে এই জয়লাভ করেন। এর মধ্য দিয়ে তিনি নিউ জার্সি থেকে নির্বাচিত প্রথম মুসলিম এবং মিসরীয়-আমেরিকান কংগ্রেস সদস্য হিসেবে ইতিহাস গড়েছেন।
গত মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে বিজয়ী হওয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে হামাউয়ি ফিলিস্তিন ও গাজার মানুষের কথা বিশেষভাবে স্মরণ করেন। নিউ জার্সির প্রিন্সটনে বিজয়ের আনন্দ উদ্যাপনকালে তিনি বলেন, ‘গাজা ও ফিলিস্তিনের নারী, পুরুষ ও শিশুদের উদ্দেশে বলছি, আপনাদের হাসি আমাকে একটি সুন্দর পৃথিবীর জন্য লড়াই করার সাহস ও আশা জোগাচ্ছে।’
পেশায় সার্জন হামাউয়ি তার রাজনৈতিক যাত্রার শুরুতে দ্রুত কাজ শুরু করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি ডোনাল্ড ট্রাম্পকে জবাবদিহিতার আওতায় আনার প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘আমি একজন সার্জন এবং আমি বলতে পারি, আমরা রক্তক্ষরণ বন্ধ করবই। ওয়াশিংটনের ক্ষমতা কাঠামোর কারণে যারা পিছিয়ে পড়েছেন, আমি প্রতিটি আমেরিকানের অধিকার রক্ষায় লড়াই করব।’
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে আগে রিপাবলিকান পার্টির আধিপত্য থাকলেও এবার ডেমোক্র্যাটদের আসন সংখ্যা বাড়তে শুরু করেছে। এর আগে রিপাবলিকানদের আসন সংখ্যা ২১৮ এবং ডেমোক্র্যাটদের ২১৫ ছিল। তবে এমএস নাউয়ের পূর্বাভাস অনুযায়ী, নতুন কংগ্রেসে ডেমোক্র্যাটরা প্রায় ২৫০টি আসন পেতে পারে। আগামী জানুয়ারি মাসে নতুন কংগ্রেসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.