
ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ চতুর্দশ লিও যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট দিয়েছেন। এর মাধ্যমে তিনি প্রথম কোনো পোপ হিসেবে মার্কিন নির্বাচনে অংশগ্রহণের ইতিহাস গড়লেন। গত শুক্রবার ভ্যাটিকান কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, পোপ তার জন্মশহর শিকাগোর ঠিকানায় ডাকযোগে বা মেইল-ইন ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেছেন। আগামী ৩ নভেম্বর অনুষ্ঠেয় এই নির্বাচনকে সামনে রেখে তিনি আগেই ভোট প্রদান করেন। শুক্রবার (৩০ অক্টোবর) ভ্যাটিকান কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। যোগ্যতা থাকা সাপেক্ষে তিনি আগেও প্রতিবার ভোট দিয়েছেন।
ভ্যাটিকান প্রেস অফিসের বিবৃতিতে জানানো হয়েছে, পোপ লিও কেবল ধর্মীয় নেতা নন, তিনি যুক্তরাষ্ট্রের একজন বৈধ নাগরিক। নাগরিক হিসেবে নিজের দায়িত্ব পালন করা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করাকে তিনি গুরুত্বপূর্ণ মনে করেন। তবে কোন প্রার্থীকে তিনি সমর্থন বা ভোট দিয়েছেন, তা প্রকাশ করা হয়নি। জন্মসূত্রে পোপ লিওর নাম রবার্ট প্রেভোস্ট। তিনি যুক্তরাষ্ট্র ছাড়াও পেরু ও ভ্যাটিকানের নাগরিকত্ব বহন করেন। বিশপ ও পুরোহিত হিসেবে তিনি দীর্ঘ বিশ বছরের বেশি সময় পেরুতে কাটিয়েছেন এবং বর্তমানে ভ্যাটিকানের রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। পুরোহিত ও বিশপ হিসেবে তিনি পেরুতে ২০ বছরের বেশি সময় কাটিয়েছেন।
পোপের এই পদক্ষেপের বিষয়ে যুক্তরাষ্ট্রের ক্যাথলিক বিশপ সম্মেলন জানিয়েছে, এর মাধ্যমে তিনি প্রতিটি নাগরিককে তাদের দায়িত্ব পালনে উৎসাহিত করেছেন। সম্মেলনের জনসংযোগ পরিচালক চিয়েকো নোগুচি মন্তব্য করেছেন, পোপ রাজনীতির ঊর্ধ্বে থেকে মানবিক মর্যাদা ও সামষ্টিক কল্যাণের ওপর গুরুত্ব দিতে নাগরিকদের আহ্বান জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন অনুযায়ী, বিদেশে বসবাসরত মার্কিন নাগরিকরা অনুপস্থিত ভোটার হিসেবে ভোট দেওয়ার অধিকার রাখেন। এমনকি বিদেশি সরকারের হয়ে কাজ করলেও এই নাগরিক অধিকার বজায় থাকে। তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে একটি বিশেষ পর্যালোচনার উল্লেখ রয়েছে; সেখানে বলা হয়েছে, কোনো মার্কিন নাগরিক যদি বিদেশি রাষ্ট্রের সরকারপ্রধান, রাষ্ট্রপ্রধান বা পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন, তবে তার নাগরিকত্বের বিষয়টি বিশেষ পর্যালোচনার আওতায় আসতে পারে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.