রাতভর চালানো যুক্তরাষ্ট্রের নতুন হামলায় ইরানের সামরিক বাহিনীর এক লেফটেনেন্ট নিহত হয়েছেন। আজ রোববার এ তথ্য জানিয়েছে ইরানি বার্তাসংস্থা মেহের নিউজ।
স্থানীয় কর্তৃপক্ষ মেহেরকে বলেছে, “ইসলামিক প্রজাতন্ত্রের সামরিক বাহিনীর নৌ শাখার লেফটেনেন্ট হামিদরেজা দেহঘানি গতকাল রাতে জাস্ক বন্দরে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন।”
ইরানে এক রাতে ১৪০টি স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সমঝোতা স্মারক স্বাক্ষরের পর এটি দেশটির তৃতীয় দফার হামলা। রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালিতে সাইপ্রাসের পতাকাবাহী একটি জাহাজে সাম্প্রতিক হামলার জন্য ‘ইরানি বাহিনীকে জবাবদিহির আওতায় আনতে’ তারা ইরানের ওপর তৃতীয় দফার হামলা সম্পন্ন করেছে।
সেন্টকম জানিয়েছে, এ দফায় প্রায় ১৪০টি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। এর মধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি, নৌ সক্ষমতা, গোলাবারুদ মজুতকেন্দ্র, যোগাযোগ নেটওয়ার্ক এবং উপকূলীয় নজরদারি কেন্দ্র রয়েছে।
সেন্টকম আরও বলেছে, হরমুজ প্রণালি দিয়ে অবাধে চলাচলকারী বেসামরিক নাবিক ও বাণিজ্যিক জাহাজের ওপর হামলা চালানোর ইরানের সক্ষমতা হ্রাস করতে ধারাবাহিক অভিযান চালানো হয়েছে। এতে সপ্তাহজুড়ে তিন দফায় ৩০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে।
সূত্র: মেহের নিউজ
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.