যে কোনো মূল্যে বাজারদর নিয়ন্ত্রণে রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের প্রতি এ নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশে নিত্যপণ্যের বাজার নিয়ে চক্রান্তকারীদের বিষয়ে সজাগ থাকতে হবে। দেশি-বিদেশি বৈরী পরিবেশ মোকাবিলা করেই মানুষের প্রত্যাশা পূরণ করতে হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে নতুন মন্ত্রিসভার সদস্যরা ছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা অংশ নেন।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.