রমজানের দ্বিতীয় দিনে গাজা উপত্যকায় তীব্র বিমান হামলা ও ভারী আর্টিলারি গোলাবর্ষণ চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গত ১০ অক্টোবর শান্তিচুক্তি স্বাক্ষর হলেও বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এ হামলা চালানো হয়েছে।
ফিলিস্তিনের নাজিরাতের সাক্ষীদের বরাতে জানা গেছে, গাজা শহরের পূর্বাঞ্চলীয় পাড়ায় বিমান হামলা এবং আশেপাশের এলাকায় আর্টিলারি গোলাবর্ষণ করা হয়েছে। পাশাপাশি শুজাইয়া পাড়ার পূর্বে ফ্লেয়ার নিক্ষেপ করা হয়েছে।দক্ষিণের খান ইউনুস ও রাফাহে অন্তত দুটি বিমান হামলার খবর পাওয়া গেছে, পাশাপাশি আল-মাওয়াসি এলাকায় আর্টিলারি হামলা চালানো হয়েছে।
প্রাথমিকভাবে, ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনিদের মধ্যে হতাহতের সম্পর্কে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।
গত দুই বছর ধরে ব্যাপক ধ্বংসযজ্ঞের মধ্যেই ফিলিস্তিনিরা পবিত্র মাহে রমজান পালন করছেন। ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে মার্কিন সমর্থনে চলা যুদ্ধে ৭২,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত ও ১ লাখ ৭১,০০০ আহত হয়েছে। দীর্ঘমেয়াদি হামলার পর শান্তিচুক্তি সত্ত্বেও ইসরায়েলি হামলা চালিয়ে যাচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, শান্তিচুক্তির পর ইসরায়েলি হামলায় ৬১১ জন নিহত এবং ১,৬৩০ জন আহত হয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.