পবিত্র রমজান মাস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরের পণ্য খালাস ও আমদানি-রপ্তানি কার্যক্রমের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। ১৯ ফেব্রুয়ারি থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে।
আজ বৃহস্পতিবার ১৯ই ফেব্রুয়ারি হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, ধর্মীয় গুরুত্ব এবং সরকারি সিদ্ধান্তের সাথে একাত্মতা প্রকাশ করে রমজান মাসে ব্যবসা-বাণিজ্য পরিচালনার সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সময়সূচির কার্যকরী ১৯ ফেব্রুয়ারি থেকে পুরো রমজান মাস পণ্যবাহী ট্রাকগুলো জিরোপয়েন্ট দিয়ে বাংলাদেশ সময় বিকাল ৫:০০ ঘটিকা পর্যন্ত চলাচল করতে পারবে।
রমজান পরবর্তী সূচি পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে আবারও পূর্বের বাংলাদেশ সময় সন্ধ্যা ৬:৩০ ঘটিকা পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালিত হবে।
হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: শাহীনুর ইসলাম শাহীন স্বাক্ষরিত এক চিঠিতে ভারতের হিলি এক্সপোটার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। পত্রে উল্লিখিত সময়সীমা অনুযায়ী দুই দেশের ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালনার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
প্রতি বছরই রমজান মাসে শ্রমিক ও ব্যবসায়ীদের ইফতার এবং ইবাদতের সুবিধার্থে এই ধরনের সাময়িক পরিবর্তন আনা হয়। সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন এই সময়সূচির ফলে বন্দরে পণ্য খালাস ও পরিবহনে শৃঙ্খলা বজায় থাকবে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.