
পবিত্র রমজান মাসে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এবং মূল্য পরিস্থিতি সহনীয় রাখতে আমদানির ঋণপত্র বা এলসি খোলার প্রক্রিয়া সহজীকরণ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে আমদানিকারকরা ব্যাংক ও গ্রাহকের পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে এলসি খোলার নগদ মার্জিন নির্ধারণ করতে পারবেন।
রোববার ৮ নভেম্বর কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। দেশের সকল তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো এই নির্দেশনায় বলা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার ক্ষমতাবলে জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তালিকায় থাকা পণ্যগুলোর মধ্যে রয়েছে চাল, গম, পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল (সয়াবিন ও পাম অয়েল), চিনি, ছোলা, মটর, বিভিন্ন প্রকার মসলা এবং খেজুর। কেন্দ্রীয় ব্যাংক সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে, বাজারে এই পণ্যগুলোর পর্যাপ্ত মজুদ নিশ্চিত করতে আমদানিকারকদের এলসি খোলার ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।
এই নতুন নির্দেশনাটি অবিলম্বে কার্যকর করা হয়েছে এবং এটি আগামী ১৫ মার্চ ২০২৭ পর্যন্ত বলবৎ থাকবে। রমজানকেন্দ্রিক চাহিদা মোকাবিলায় বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যেই বাংলাদেশ ব্যাংক এই সময়সীমা ও শিথিলতার ঘোষণা দিয়েছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.